টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়রিয়া বি, এস, বিশে^শ^রী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিনের বিরুদ্ধে সরকার কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন উপেক্ষা করে করোনা কালীন সময়ে স্কুলের ১৩২ জন শির্ক্ষাথীদের কাছ থেকে উপবৃত্তি নিবন্ধনের নাম করে অনলাইনে ফরম পূরণের জন্য ১২০ টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ আলীর বাড়ী কালিহাতি থানার আকুয়া গ্রামে। তিনি গত ২০ মার্চ ২০২০ ইং
তারিখে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য, বি এস বিশে^শ^রী উচ্চ বিদ্যালয়টি ১৯২৬ ইং সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়টিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ আইসিটির শিক্ষক রয়েছেন। আইসিটি সেন্টার খোলা থাকলেও তিনি বিদ্যালয়ের বাইরে থেকে উপবৃত্তি নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন পূরণ করেছেন। যেখানে তিনি একটি ভাউচার দেখিয়েছেন তাতে সুস্পষ্টভাবে দেখিয়েছেন মাথাপিছু শির্ক্ষাথীদের খরচ একশত
বিশ টাকা। পরে, সকার কর্তৃক বিনামূল্যে উপবৃত্তির ফরম পূরণ করার শুনে বিদ্যালয়ের শির্ক্ষাথীদের অভিভাবক ও সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এটি খুব সাধারণ একটি বিষয়, অন্যান্য বিদ্যালয়ের প্রধানদের সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপবৃত্তি নিবন্ধনের জন্য একটি টাকাও শির্ক্ষাথীদের থেকে গ্রহন
করেননি। এ বিষয়ে টাঙ্গাইল উপজেলা জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফি বলেন, উপবৃত্তি নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন পূরণের জন্য শির্ক্ষাথীদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি সম্পূর্ণ অবৈধ। বি এস বিশে^শ^রী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।